
স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে আলী রেজা (৫০) নামের এক ব্যক্তি বিষপানে মারা গেছে। সে ওই গ্রামের কোরবান আলীর পুত্র। তবে পরিবারে দাবি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভালোভাবে বিষমুক্ত না করে হবিগঞ্জ প্রেরণ করা হয়। এতে তার মৃত্যু হয়।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে পথে তিনি মারা যান।
Designed by: Sylhet Host BD