1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:40 am

আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ :: বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

Reporter
  • Updated Thursday, July 13, 2023
  • 204

আজমিরীগঞ্জ প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। সারাদেশে প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক সাধারণ মানুষ। মারাও যাচ্ছেন অনেকে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে চালানো হচ্ছে সচেতনতা মুলক প্রচারণা। এমন পরিস্থিতিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় দেখা যাচ্ছে উল্টো চিত্র। যেখানে সেখানে ময়লা আবর্জনা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় পৌর এলাকায় বেড়েছে মশার উপদ্রব। দিনের আলোতেও মশার কয়েল কিংবা স্প্রে ব্যবহার করেও রেহাই মিলছে না। এর জন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতা কে দায়ী করছেন পৌরবাসী।
দশ দশমিক চার বর্গ কিলোমিটার আয়তনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত আজমিরীগঞ্জ পৌরসভা। গ্রাম-মহল্লার ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে মশার অবাধ বিচরণ। দিনরাত মশার উপদ্রবে এখন অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী। যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই মশার উপদ্রব বেড়েছে। সরজমিনে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে দেখাযায় ড্রেনের বিভিন্ন স্থানে অপরিচন্নতার কারনে ড্রেন বন্ধ থেকে রাস্তার উপর ময়লার পানি জমে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়াবাহী সহ বিভিন্ন জীবাণুবাহী মশার। এতে পার্শ্ববর্তীএকটি প্রাথমিক বিদ্যালয়ের ২১৮ জন ও বালিকা বিদ্যালয়ের ৭৪৬ শিক্ষার্থী ডেঙ্গু সহ নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, মশার উপদ্রব বাড়ায় দিনের বেলায় মশার কয়েল জ্বালিয়েও রেহাই পাওয়া যাচ্ছেনা। ড্রেনেজ ব্যাবস্থা অপরিছন্ন থাকায় যেখানে-সেখানে পানি জমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা কামরান মিয়া, আঙ্গুর মিয়া সহ একাধিক ব্যাক্তি জানান, সারাদেশে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছে এমতাবস্থায় ড্রেনেজ ব্যাবস্থা পরিস্কার সহ মশা নিধনে এখনই উদ্যোগ না নিলে ডেঙ্গুর প্রকোপ শীঘ্রই ভয়ংকর রুপ ধারণ করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে, আরো অনেকেই জানান, প্রায় এক বছরের অধিক সময় ধরে পৌর এলাকায় মশার স্প্রে না করার কারনে মশার বৃদ্ধি পেয়েছে। মশার উপদ্রভ বাড়লেও সেদিকে খেয়াল নেই পৌর কর্তৃপক্ষের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সোহরাব হোসেন বলেন, স্বর্দি জ্বরে আক্রান্ত কোন রোগী আসলে আমরা ডেঙ্গু আক্রান্ত কিনা তা পরিক্ষা করছি, তবে এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী আমরা পাইনি উপজেলায়। তবে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার রাখা সহ যথাযথ নিয়ম মেনে চলার জন্য আমরা সেবা নিতে আসা সকলকে পরামর্শ দিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জুয়েল ভৌমিক বলেন, দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD