1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

বাহুবলে বাস-সিএনজির সংঘর্ষে আহত ৪ :: আশংকাজনক অবস্থায় এক মহিলাকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ

Reporter
  • Updated Sunday, July 16, 2023
  • 208

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক মহিলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে সুজাত মিয়া (২২) সহ ৪/৫ জন যাত্রী বাহুবল থেকে সিএনজি অটো রিক্সায় পুটিজুরী যাচ্ছিলেন। সিএনজিটি ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দী ব্রিজের উপর উঠা মাত্রই ঢাকাগামী রয়েল বাসটি সিএনজিকে ধাক্কা মারলে মহিলা সহ ৪ জন যাত্রী আহত হন। এসময় পথচারী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং এক মহিলার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD