1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:18 am

বানিয়াচংয়ের নতুন ইউএনও উত্তম কুমার দাশ

Reporter
  • Updated Thursday, September 7, 2023
  • 161

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে উত্তম কুমার দাশ-কে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়। তিনি ইউএনও পদ্মাসন সিংহের স্থলাভিষিক্ত হবেন। উত্তম কুমার দাশ এর আগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র সন্তানের জনক।
দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও উত্তম কুমার দাশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD