1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ :: আহত অর্ধশত

Reporter
  • Updated Thursday, September 7, 2023
  • 195

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় সিলেটগামী এনা পরিবহন ও ঢাকাগামী ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এনা পরিবহন ও সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন নামে দুটি বাস ডুবাঐ বাজার এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হয়। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নিজাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD