1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:30 am

সুতাং বাজারে আসাদ মিয়ার করাতকল থেকে পল্লী বিদ্যুতের ১০টি খুটি উদ্ধার

Reporter
  • Updated Thursday, September 7, 2023
  • 169

স্টাফ রিপোর্টার : চুরি হওয়া শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের ১০টি খুটি সুতাং বাজারের আসাদ মিয়ার করাত কল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সুতাং বাজারের ওই করাত কলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন অভিযান চালিয়ে এসব খুটি উদ্ধার করা হয়। এ সময় আসাদ মিয়া সটকে পড়ে। খুটি থানায় নিয়ে আসলে একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। জানা যায় একটি চক্র দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার ট্রান্সফরমার ও খুটি কৌশলে চুরি করে আসছে। গতকাল ওই খুটিগুলো করাত কলে চিরিয়ে অন্যত্র বিক্রি করার চেষ্টা করে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, খুটিগুলো থানায় আনা হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD