1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি উদ্ধার হলেও আসাদ এবং সাইফুল অধরা

Reporter
  • Updated Friday, September 8, 2023
  • 163

স্টাফ রিপোর্টার : চুরি হওয়া শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের ১০টি খুটি সুতাং বাজারের করাত কল থেকে উদ্ধার হলেও ওই চক্রের মূলহোতা আসাদ মিয়া ও সাইফুল ইসলাম এখনও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরাও এর পেছনে জড়িত রয়েছে। প্রায়ই বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে করে বিভিন্ন এলাকা অন্ধকারে থাকে।
গত বুধবার ৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সুতাং বাজারের ওই করাত কলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন অভিযান চালিয়ে এসব খুটি উদ্ধার করে। এ সময় আসাদ মিয়া ও সাইফুল ইসলাম সটকে পড়ে। খুটি থানায় নিয়ে আসলে একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ওই খুটিগুলো করাত কলে চিরিয়ে অন্যত্র বিক্রি করার চেষ্টা করে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দেয়া হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD