1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

শায়েস্তাগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান :: অযথা ঘুরলে ব্যবস্থা

Reporter
  • Updated Friday, September 8, 2023
  • 172

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে অপরাধ বাড়ায় থানা পুলিশ অভিযান না চালালেও রেলওয়ে পুলিশ অভিযান শুরু করেছে। গত বুধবার গভীর রাতে জংশন এলাকায় অভিযান চালায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলীর নেতৃত্বে একদল পুলিশ প্লাটফর্ম ও জংশন এলাকায় অভিযান চালিয়ে নেশাখোর, টোকাই, ভবঘুরে লোকজনকে তাড়িয়ে দেয়। তবে টিকেট ব্যতীত কোনো যাত্রী যদি অযথা জংশন এলাকায় ঘুরাফেরা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইদানিং চিহ্নিত নেশাখোর নেশা বিক্রি, ভবঘুর লোকজনকে ধরতে সক্রিয় হয়েছে রেল ফাঁড়ির পুলিশ। ট্রেনের টিকেটধারী যাত্রী স্টেশন প্লাট ফর্মে ও রেলের আশপাশে সেবা এবং নিরাপত্তা দেওয়াসহ পরিবেশ সৌন্দর্য রাখার জন্য রেল পার্কিং, প্লাট ফর্ম, স্টেশন এলাকায় চিন্তাইকারী, চোর, মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারী, ভাঙারী টোকাই ও ভবঘুর লোকজনকে ধরতে রেল পুলিশ অভিযান চালিয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD