1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:08 pm

চুনারুঘাটের রাণীগাঁও বাজারে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা

Reporter
  • Updated Tuesday, September 12, 2023
  • 173

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে গতকাল সন্ধ্যায় মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বর্তমান ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারুক মাহমুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগাঁও ইউনিয়ন অটোরিক্সা শ্রমিক সমিতির সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য এস এম সুলতান, রানীগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা মহব্বত আলী, আব্দুল আউয়াল, কারী আব্দুল্লাহ, কবির, সুরুজ আলী, সিরাজ আলী, রুহুল আমিন, মাসুক, কুতুব, আলামিন, আবদাল, আইয়ুব আলী, রহমান, আব্দুর রহিম সহ শতাধিক শ্রমিক নেতৃবৃন্দরা এতে উপ¯ি’ত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে মুশফিক হোসেন চৌধুরীকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি আওয়ামীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ। সভা পরিচালনা করেন দুলাল মিয়া ও মোহাম্মদ সৈয়দ মিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD