1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:35 pm

অলিপুরে যুবককে পিটিয়ে আহত করেছে একদল লোক

Reporter
  • Updated Tuesday, September 12, 2023
  • 207

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে স্বপন আহমেদ (৩০) নামের এক যুবককে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে একদল লোক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে অলিপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে আহত স্বপন জানায়, কিছুদিন আগে মাধবপুর উপজেলার নোয়াপাড়ার কিছু যুবক অলিপুরে এলে তাদেরকে মারধোর করে অলিপুরের বদরুল আলম দ্বিপন, নাসির মিয়া, ফজল, স্বপন, নয়ন সহ কতিপয় লোক। এ সময় আহত স্বপন তাদের পরিচিত হওয়ায় খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এদিকে গত দুই একদিন আগে অলিপুরের এক যুবক নোয়াপাড়া গেলে তাকে সেখানে মারপিট করা হয়। আর এর জন্য স্বপনকে সন্দেহ করে তাকে মারধোর করে অলিপুরের উল্লেখিতরা। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD