
স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার পশি^ম ভাগে ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তবে হাসপাতালে কিংবা থানায় যেতে বাঁধা প্রয়োগ করেছে ধর্ষকের পরিবার। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
জানা যায়, পশ্চিমভাগ প্রধান পাড়া গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যাকে গত ৮ সেপ্টেম্বর দুপুরে কৌশলে ডেকে নিয়ে একই গ্রামের মৃত ছলক মিয়ার পুত্র রেজাউল (২০) ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির পাশে থাকা তার মা নাসিমা আক্তার এগিয়ে এলে লম্পট পালিয়ে যায়। এদিকে অসুস্থ ওই শিশুকে হাসপাতালে কিংবা থানায় নিয়ে যেতে চাইলে রেজাউলের পরিবার বাঁধা দেয়। বাড়ি থাকতে থাকতে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। কিন্তু লম্পটের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা কোনো কিছুই করতে পারেনি। অবশেষে গতকাল সোমবার সকালে কৌশলে স্থানীয়দের সহায়তায় ওই শিশুকে নিয়ে নাসিমা আক্তার আজমিরীগঞ্জ থানায় যান। দিনভর আজমিরীগঞ্জ থানায় অবস্থান করেন। পরে পুলিশের আশ^াসে তারা নিরাপত্তা খুঁজে পায়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ইনচার্জ মাসুক আলী জানান, নির্যাতিতাকে মেডিকেলে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে থানায় আসার খবর পেয়ে লম্পট রেজাউল সটকে পড়েছে। তবে শিশুটির অবস্থা আশংকাজনক বলে তার পরিবার জানিয়েছে।
Designed by: Sylhet Host BD