
স্টাফ রিপোর্টার : সদর উপজেলার লস্করপুর থেকে নিখোঁজ হওয়া মিশুক চালক নাঈমের গলাকাটা লাশ উদ্ধার হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামের তার দাফন সম্পন্ন হয়। তার পিতা নিদান মিয়া জানান, ১ সপ্তাহ আগে নিখোঁজের পর গত রবিবার দুপুরে লাশ পাওয়া যায় চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে। কিন্তু মিশুকটি এখনও উদ্ধার হয়নি। তিনি আরও জানান, আমি ছেলে হারালাম, কিন্তু খুনিরা ধরা পড়লে কিছুটা শান্তি পেতাম। এ বিষয়ে সদর থানার পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান, চুনারুঘাট থানায় মামলা হবে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা এখানেই হবে। এদিকে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Designed by: Sylhet Host BD