1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:37 am

বানিয়াচংয়ে জনপ্রতিনিধিদের বাধার কারণে ১১ মাস বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত গ্রাহক প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ

Reporter
  • Updated Thursday, September 14, 2023
  • 210

এস এম খোকন : স্থানীয় জনপ্রতিনিধিদের বাধার কারণে দীর্ঘ ১১ মাস যাবত নতুন বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিলেন এক গ্রাহক। অবশেষে বানিয়াচংয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পেলেন ভুক্তভোগী। গতকাল বুধবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এলাকায় গিয়ে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশার আঃ নুর মিয়ার পুত্র মোঃ আরজু মিয়ার বসত ঘরে বিদ্যুতের সংযোগ প্রদান করেন। তুচ্ছ বিষয় নিয়ে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শামীম মিয়ার সাথে বিরোধ চলছিল পরিবারটির। ফলে বিগত ১১মাস যাবত পরিবারটি বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল।
সংযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ আবুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, বানিয়াচং থানা পুলিশের এসআই মহসিন প্রমুখ।
বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে গ্রাহক আরজু মিয়া জানান, প্রশাসন, পল্লীবিদ্যুতের ডিজিএম ও সাংবাদিকদের সহায়তায় দীর্ঘদিন পর হলেও বিদ্যুৎ সংযোগ পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।
ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ জানান, নতুন সংযোগ দিতে আমরা সবসময় প্রস্তত ছিলাম। হয়তো এলাকাবাসীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা থাকায় আমরা দিতে পারিনি। শেষ পর্যন্ত বিদ্যুতের লাইন দিতে পারায় বিষয়টা ভালো লাগছে।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান জানান, জনগুরুত্বপুর্ণ বিষয়ের মধ্যে রাস্তা-বিদ্যুৎ-পানি এগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। দঃখজনক হলেও সত্যি যে, বিদ্যুতের জন্য আবেদন করা সত্ত্বেও দীর্ঘ ১১ মাস যাবত এই পরিবারটি বিদ্যুতের আলো থেকে দুরে ছিল। যা আজ সংযোগ প্রদানের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি বিদ্যুৎ পেল। এ সময় তিনি এসব জনগুরুত্বপুর্ণ বিষয়ে বাধা প্রদান না করে সবাইকে সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর জন্য বাংলাদেশ সরকার নিয়েছেন নানা উদ্যোগ। কারো সাথে কোন বিরোধ থাকলে বিদ্যুৎ পাবেনা কেন? এটা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। কিন্তু এই বিদ্যুতের আলোর ছোঁয়া থেকে স্থানীয় এক ইউপি মেম্বারের বাধাগ্রস্থের স্বীকার ছিলেন পরিবারটি। যা ই হোক শেষ পর্যন্ত বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে সেটাই ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD