1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:00 pm

চুনারুঘাটের চানভাঙ্গায় সিএনজি পিকআপ সংঘর্ষে কিশোরীর মৃত্যু

Reporter
  • Updated Thursday, September 14, 2023
  • 209

জুয়েল চৌধুরী : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ফারিয়া আক্তার (১৭) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে। কিন্তু এখনও পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে সে। কিশোরী ফারিয়া উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা।
ফারিয়াসহ এনিয়ে সিএনজির ৫ যাত্রীর মধ্যে ৫ জনই মারা গেল। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিড়ার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। সবশেষ মারা গেল ফারিয়া।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD