
এস এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে স্থানীয় সরকার এই স্লোগানকে সামনে রেখে ১৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও র্যালি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে, রানীগাঁও বাজার পদক্ষিন করে শেষ হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন সচিব বাবুল রায়, ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল, মোঃ সিরাজ মিয়া, এস এম সুলতান খান, মোঃ জাহাঙ্গীর আলম ফুল মিয়া, সুরুজ আলী, ও মহিলা মেম্বার হাসনা আক্তার, সীমা রানী পাল, জায়েদা খাতুন ও পরিষদের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমাণ্য বেক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD