1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:41 am

আজমিরীগঞ্জে একাদশ শ্রেণীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

Reporter
  • Updated Monday, October 2, 2023
  • 160

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়নের এমপিওভুক্ত পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রনালয়ের ২০২৩ এর নীতিমালায় প্রকাশিত এমপিওভুক্ত কলেজে উপজেলা ও মফস্বলে ভর্তি ফি ১ হাজার ৫ শত টাকা নির্ধারণ করা থাকলেও সেই নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থী প্রতি ২ হাজার ১ শত টাকা ভর্তি ফি নিচ্ছেন কলেজ কতৃপক্ষ। তবে কলেজ কতর্ৃৃপক্ষ বলছে, ‘কলেজের অন্যান্য খরছের জন্য শিক্ষার্থী প্রতি ৬শত টাকা করে বেশী নিচ্ছেন তারা’।
জানাযায়, এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যাক্তিদের প্রচেষ্টায় ১৯৯৯ সালে পাহাড়পুর আর্দশ বলেজটির যাত্রা শুরু করে। ২০২৩ কলেজটি এমপিওভুক্ত হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৯৭ জন শিক্ষার্থীর পাহাড়পুর আদর্শ কলেজে ভর্তি নিশ্চায়ণ হয়। গত কয়েকদিনে প্রায় ৪৫ জন শিক্ষার্থী কলেজটিতে ভর্তি হয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি ২ হাজার ১ শত টাকা ও স্বরস্বতী পুঁজোর চাঁদা বাবদ ৪ শত টাকা সহ মোট ২ হাজার ৫ শত টাকা নিয়ে রশিদ দেয় কলেজ কতৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, একাদশ শ্রেণীতে ভর্তি হতে তাদের কাছ থেকে ২ হাজার ৫ শত টাকা করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
পাহাড়পুর আদর্শ কলেজের অধ্যক্ষ সুভাষ দাসের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি নীতিমালায় ভর্তি ফি ১ হাজার ৫ শত টাকা থাকলেও কলেজের অন্যান্য খরছের জন্য শিক্ষার্থী প্রতি ৬ শত টাকা বেশী নেয়া হচ্ছে।
পুঁজোর চাঁদা নেয়ার বিষয়ে তিনি বলেন, পুঁজোর সময় অনেক শিক্ষার্থীদের পাওয়া যায়না তাই ভর্তির সময় টাকা নিয়ে নেয়া হয় বিগত দুই বছর যাবত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, সরকার যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে তার বেশী ভর্তি ফি নেয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD