1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা :: যুবক নিহত

Reporter
  • Updated Wednesday, October 4, 2023
  • 178

জুয়েল চৌধুরী : চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে জুনাইদ নামে (২৫) এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার আমু চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের আলী হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জুনাইদ মোটর সাইকেল যোগে চুনারুঘাট শহর থেকে বাড়ী যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়। পুলিশ সোমবার দুপুরে বিকালে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD