1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

চুনারুঘাটে আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, October 8, 2023
  • 151

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান স্বপন, রওশন আলী, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাইফুল আলম রুবেল, যুগ্ম সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার, আবেদ হাসনাত চৌধুরী সনজু, মশিউর রহমান চৌধুরী সুয়েব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ৯নং রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তাদির কৃষাণ চৌধুরীসহ ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD