1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:41 am

দুর্গোৎসব উপলক্ষে আজমিরীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা

Reporter
  • Updated Wednesday, October 11, 2023
  • 220

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আসন্ন শারর্দীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে আজমিরীগঞ্জ থানা প্রশাসনের উদ্যেগে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ অক্টোবর বিকেলে আজমিরীগঞ্জ থানার পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ডালিম আহমদ, ওসি (তদন্ত) মোঃ গোলাম ফারুক, আজমিরীগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ, সাধারণ সম্পাদক বিপ্লব দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবলু রায়, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কনোজ ব্যানার্জি, সহ-সভাপতি সোহাগ মিয়া, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলসহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করেন। উক্ত সভায় অফিসার ইনচার্জ তিনি তার বক্তব্যে বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম কর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় আজমিরীগঞ্জ থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করার আহব্বান জানান। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর আজমিরীগঞ্জ থানা এলাকায় মোট ৩৭টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অন্যান্য বছরের মত এ বছরও পূজামন্ডপ গুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। এছাড়াও মতবিনিময় সভায় অতিথিবৃন্দসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD