
স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার শিবপুর গ্রামে শান্তনা আক্তার নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার ওই গ্রামের হেলাল মিয়ার কন্যা শান্তনা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ যায়নি।
Designed by: Sylhet Host BD