1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:41 am

আজমিরীগঞ্জে জমি নিয়ে চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ২৫

Reporter
  • Updated Sunday, October 15, 2023
  • 198

জুয়েল চৌধুরী : আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার জলসুখা ইউনিয়নের শড়খমহল গ্রামে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু এবং ইউপি সদস্য (মেম্বার) আলাউদ্দিন মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতরা হলেন, মারুফ মিয়া, দুলু, সজিব, ফজল, করুনা বিবি, মুহিত, ফয়সল, রাসেল, ময়না মিয়া। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকদিন পূর্বে আলাউদ্দিন মিয়ার ভাতিজা ইসলাম উদ্দিন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর কিছু জমি নিজেদের নামে করিয়ে নেয়। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিলো। গতকাল শনিবার সকালে জলসুখা বাজারে বিষয়টি নিয়ে ফয়েজ আহমেদ খেলু এবং আলাউদ্দিন মিয়ার মধ্যে বাক বিতণ্ডা বাঁধে। বাক বিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর উভয় পরে লোকজন বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই কোন অভিযোগ দায়ের করেনি। পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD