1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:39 pm

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

Reporter
  • Updated Tuesday, October 17, 2023
  • 153

শেখ জাহান রনি, মাধবপুর : দখলার ইহুদীবাদি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মাধবপুরে ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় পৌরসদরে এ বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলার ওলামা পরিষদের সভাপতি, মাওলানা গিয়াসউদ্দিন, উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াজিদ, সাধারণ সম্পাদক ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্বারী নুর উদ্দিন আহমেদ, কওমি ঐক্য পরিষদ সভাপতি হাফেজ মোবারক হোসেন, মাওলানা এনামুল হক, মাওলানা নোমান, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ কুতুবুর রহমান, মওলানা হাসিবুর রহমান, মওলানা মুর্শিদুর রহমান, মওলানা ঈসমাইল সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD