1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

বানিয়াচংয়ে ৪টি মোটর সাইকেল উদ্ধারসহ দুর্ধষ জাহাঙ্গীর গ্রেফতার

Reporter
  • Updated Friday, October 20, 2023
  • 202

জুয়েল চৌধুরী : বানিয়াচংয়ে রেজিষ্ট্রেশন বিহীন ৪টি মোটর সাইকেল উদ্ধারসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার ১নং ইউনিয়নের দত্তপাড়া গ্রামের জালাল মিয়ার পুত্র।
গত বুধবার (১৮ অক্টোবর) একটি মোটর সাইকেলসহ জাহাঙ্গীরকে আটকের পর তার দেয়া তথ্যমতে আরো ৩টি রেজিষ্ট্রেশনবিহীন সাইকেল উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দীপাড়া বানিয়াচং হবিগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ৩টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। নিয়মিত মামলা রুজুর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য- জাহাঙ্গীর আলম একজন আন্ত:জেলা চোর চক্রের সদস্য। সে মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক চুরি এবং মাদকের মামলা রয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইনের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন থানার এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন এবং সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জাহাঙ্গীরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD