1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলার ৭, ৮ ৯ ও ১০নং ইউনিয়ন কমিটি গঠন

Reporter
  • Updated Sunday, October 22, 2023
  • 199

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলার ৭, ৮, ৯ ও ১০নং ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা হলরোমে মাওলানা আফরোজ আল হাবিবের সভাপতিত্বে ও মাওলানা জাবেদ আহমদের সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সভাপতি হাফেজ সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু, সাংগঠনিক সম্পাদক মাওলানা বাহা উদ্দিন ও নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফিরোজ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আবু নাসের খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাজী বশির আহমদ, মাওলানা কে.এম জুবায়ের আহমদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আব্দুল কাদির।
সভায় সর্ব সম্মতিক্রমে ৭নং বড়ইউড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা মাসুম আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা কে এম জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবাদুর রহমান ও কোষাধ্যক্ষ মাওলানা ফজলুল হক। ৮নং খাগাউড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাহিদ খান ও কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহিদ।
৯নং পুকড়া ইউনিয়ন সভাপতি মাওলানা কাজী বশির আহমদ, সহসভাপতি মাওলানা ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন জাফরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামীম আহসান ও কোষাধ্যক্ষ মাওলানা জাবেদ আহমদ।
১০নং সুবিদপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শামছুল হক,সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহনুর আলম, কোষাধ্যক্ষ মাওলানা জমশের আলী ও দফতর সম্পাদক মাওলানা ওয়াসেক বিল্লাহ। অপর শিক্ষক-শিক্ষিরা পদাধিকার বলে সদস্য বলে বিবেচিত হবেন।
সভায় প্রধান অতিথি মাওলানা তাফাজ্জুল হক বলেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে নানা ষড়যন্ত্র আসবে, তাতে কোন কর্ণপাত করা যাবে না। ঐক্যমতের ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশন এর সহজ কোরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পকে রাজস্ব খাতে অন্তর্ভূক্তির লক্ষ্যে সরকারের নজরে আনতে হবে। কোন প্রকল্প ৭ বার চলতে পারে না। এর আগেই রাজস্বতে চলে যাওয়া উচিৎ ছিল। কিন্তু সেটা হয়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD