1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে লাখাইয়ে বিক্ষোভ

Reporter
  • Updated Sunday, October 22, 2023
  • 212

লাখাই প্রতিনিধি : দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নারী পুরুষ, শিশু ও পবিত্র আলআকসা মসজিদে হামলার প্রতিবাদে ইসলামী সংগ্রাম পরিষদ লাখাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় লাখাই উপজেলার আলেম, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতা লাখাই উপজেলার ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসায় বিক্ষোভ মিছিল সহকারে একত্রিত হয়।
ইসলামী সংগ্রাম পরিষদের আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আলী আজম তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, মাওলানা ফায়জুল করীম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খায়ের উদ্দিন তালুকদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসেন চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মিছবাহ উদ্দীন, এম এ ওয়াহেদ সহ লাখাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
শেষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে বামৈ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে ইসলামী সংগ্রাম পরিষদের আমীর মাওলানা তাজুল ইসলাম এর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও প্রতিবাদে ইসরায়েলকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়ইলি পণ্য বয়কটের ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD