
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী শারদীয় দর্গা পুজা উপলক্ষে নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় হিন্দু ধর্মালম্বী সকল শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল শনিবার দিনব্যাপী নবীগঞ্জ ও বাহুবল উপজেলার আক্রমপুর, নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়া, মুক্তার, ছোট শাখোয়া, খড়িয়া, শংকরপুর সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD