1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

বাহুবলে আগুনে পুড়ে ছাই বসতঘর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Reporter
  • Updated Monday, October 23, 2023
  • 210

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলের মোদাহরপুর গ্রামে বসতঘর আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামের মৃত মুদ্দত আলীর ছেলে মোঃ নুর মিয়া ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২ টার দিকে হঠাৎ আগুনের লেলিহান বসতঘরের চতুর দিকে ছড়িয়ে পড়ে।এমতাবস্থায় নুর মিয়া কোনভাবে তার পরিবারের লোকজন নিয়ে বের হন।
এসময় আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসলেও মূহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ভুক্তভোগী নুর মিয়া ও তার পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ জানতে চাইলে নুর মিয়া জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন জানান, মাধ্যমে খবর পেয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারকে আবেদন করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা জানান, গত রাতে ঘটনা ঘটেছে কেউ জানায়নি,আমি খবর নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD