1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

হবিগঞ্জ ও লাখাইয়ে পূজারীদের সঙ্গে এমপি আবু জাহিরের শুভেচ্ছা বিনিময়

Reporter
  • Updated Monday, October 23, 2023
  • 245

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, করোনাভাইরাস মহামারী থেকে শুরু করে যে কোন দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একমাত্র শেখ হাসিনার কর্মীরাই। চলমান শারদীয় দুর্গোৎসব যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনার কর্মীরা নিজেদের সকল সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকছেন।
তিনি গতকাল রোববার সকাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন হবিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য। তাঁর বক্তব্যে উঠে আসে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনাটিও।
এমপি আবু জাহির গতকাল শুরুতেই লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। রাত দশটায় সদর উপজেলার রিচি ও লোকড়া এবং এরপর জেলা শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগেরদিনও তিনি সদর এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সকল মণ্ডপে গিয়ে কুশল বিনিময় করে আওয়ামী লীগ সার্বক্ষণিক পূজারীদের সাথে রয়েছে বলে আশ্বস্থ্য করেন।
গতকাল লাখাই উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. খোকন চন্দ্র গোপ, বামৈ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD