1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:17 am

আজমিরীগঞ্জে টমটম চাপায় গুরুতর আহত শিশু জান্নাত

Reporter
  • Updated Wednesday, October 25, 2023
  • 199

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে সড়ক পাড়াপাড় হতে গিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) চাপায় জান্নাত নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশু জান্নাতকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘঠনা ঘটে। আহত শিশু জান্নাত সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মামুন মিয়ার কন্যা।
জান্নাতের পারিবারিক সুত্রে জানাযায়, গত শনিবার জান্নাতের তিনমাস বয়সী ছোটবোনকে ঠান্ডা জনিত সমস্যায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। শনিবার থেকে শিশু জান্নাত পরিবারের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলো। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জান্নাত তার সমবয়সী অপর এক শিশুকে নিয়ে হাসপাতালের বিপরীত পাশে দোকান থেকে কিছু কেনার জন্য বের হয়। এসময় রাস্তা পাড়াপাড়ের সময় একটি বেপরোয়া গতির টমটম জান্নাতের শরীরের উপর উঠে যায়। এতে জান্নাত গুরুতর আহত হয়। পথচারীরা তাৎক্ষণিক জান্নাতকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD