1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

নবীগঞ্জ-বাহুবলে ২৪টি ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীকে মিলাদ গাজীর কৃতজ্ঞতা

Reporter
  • Updated Wednesday, November 15, 2023
  • 172

স্টাফ রিপোর্টার : সারাদেশে গতকাল মঙ্গলবার ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি বন্যা আশ্রয়কেন্দ্র ভবন ও বাহুবল উপজেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
হবিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয় তাঁর নির্বাচনী এলাকা নবীগঞ্জ- বাহুবলে ২৪টি নতুন ভবন নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাওয়া ২৪টি নতুন ভবনসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নতুন ভবনগুলো গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্ধোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD