1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Reporter
  • Updated Tuesday, December 5, 2023
  • 161

সময় ডেস্ক : আট বছর আগে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ ৪৫ নেতাকর্মীর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
সাংবাদিকদের নজরুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের আদেশের সময় আমান উল্লাহ আমান, সাইফুল আলম নীরবসহ কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার ৪৫ আসামির মধ্যে রুহুল কবির রিজভীসহ অধিকাংশ আসামিই পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজেশ নামের এক আইনজীবীও এ মামলার আসামি। তাঁর আইনজীবী সাইফুল ইসলামও একটি রাজনৈতিক মামলায় কারাগারে আছেন। ফলে রাজেশের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।
আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী ছাড়া এ মামলায় আসামিদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইসহাক আলী সরকার, যুবদলের সাবেক সভপিতি সাইফুল আলম নীরব।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে ৬/৭ জন যাত্রী দগ্ধ হয়। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়। পরদিন ১৮ জানুয়ারি পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ সাহা (উপ পরিদর্শক) মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর তা আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলেন বিচারিক আদালত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD