1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

লাখাইয়ে সরিষা আবাদ শুরু

Reporter
  • Updated Tuesday, December 5, 2023
  • 156

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বোনা ও রোপা আমন ধান কর্তনের পর পরই সরিষার আবাদ শুরু হয়েছে। কৃষকেরা একদিকে ধান কর্তন করছে অপরদিকে সরিষার আবাদ করতে জমি তৈরি করছে। লাখাইয়ে বোনা ও রোপা আমন ধান কর্তন পরবর্তীতে জমির ন্যাড়া পুড়িয়ে সরিষা আবাদ সহজতর হওয়ায় এ লক্ষ্যে জমি তৈরির কাজ চলছে। সেই সাথে চলছে সার ও বীজ বপন। সরজমিন পরিদর্শনে দেখা যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন, মোড়াকরি, করাব ইউনিয়নের বিভিন্ন মাঠে সরিষার আবাদ চলছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বৎসর লাখাইয়ে সরিষা আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪ হাজার ২৩৬ হেক্টর জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরোও জানা যায় সরিষার আবাদ এ কৃষকেরা জমিতে চাষ দিয়ে আবার কেউবা জমির ন্যাড়া পুড়িয়ে সরিষা আবাদ করে থাকে।
ন্যাড়া পুড়িয়ে সরিষা আবাদ সহজতর ও এতে একদিকে যেমন মাটি শোধন হচ্ছে, অপরদিকে মাটিতে জৈবপদার্থ যোগ হচ্ছে। তাই এ পদ্ধতিতে আাবাদে কৃষকদের আগ্রহ বেশী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে সরিষা আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা করছে। ইতিমধ্যে কৃষকদের বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে। সরিষার আবাদে সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় এর উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রদর্শনী দিয়ে সহযোগিতা করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD