1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:08 am

সম্পদের দিগুণ ঋণ ব্যারিস্টার সুমনের :: কেয়ার সোয়া কোটি

Reporter
  • Updated Wednesday, December 6, 2023
  • 168

জাবেদ তালুকদার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দলীয় শীর্ষ নেতাকর্মীদেরকে তাদের সাথে দেখা না গেলেও সাধারণ মানুষদের মুখে মুখে তাদের উভয়ের নাম। হবিগঞ্জসহ সিলেট বিভাগের একটি বিশেষ নজর রয়েছে হবিগঞ্জের এ দুটি আসনে। আজ দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো তাদের স্থাবর, অস্থাবর সম্পত্তি, আয় ও ঋণের তথ্য। তাদের উভয়েরই সম্পদের চেয়ে ঋণ বেশী।
নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা যায় (হবিগঞ্জ-১) আসনের প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ঋণ রয়েছে প্রায় সোয়া কোটি টাকা। তবে তার আয় ও সম্পদের পরিমাণ ঋণের চেয়ে বেশি। তার মোট ঋণ রয়েছে এক কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৪৮৯ টাকা। এরমধ্যে একক ঋণ ৪১ লাখ ৫১ হাজার ১৬৩ টাকা এবং যৌথ ঋণ ৮৩ লাখ ২ হাজার ৩২৬ টাকা। তার নিজের নামে স্থাবর সম্পদ রয়েছে সাত লাখ ৮২ হাজার টাকার। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৬০ লাখ ২২ হাজার ১৯৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১২ লাখ ৩৮ হাজার ১৫৮ টাকা, মোটর গাড়ি ৩৪ লাখ ৭০ হাজার, সোনা ৪০ ভরি, অন্যান্য দুই লাখ ১৪ হাজার।
তার স্বামীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪২ লাখ ৮৩ হাজার ৭৪৫ টাকা, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ৭২ লাখ, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ৫০ লাখ, মোটর গাড়ি ১৯ লাখ ৫০ হাজার, সোনা ৪০ ভরি, ইলেকট্রনিকস পণ্য এক লাখ ২০ হাজার, আসবাবপত্র এক লাখ ৩৫ হাজার, অন্যান্য চার লাখ ৭১ হাজার ৬৪২ টাকা। স্বামীর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে কৃষিজমি এক লাখ ৪৭ হাজার এবং অকৃষি জমি এক কোটি ১৩ লাখ ৫৬ হাজার ২৫০ টাকার।
হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণেরও বেশি ঋণের পরিমাণ। তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এরমধ্যে আইন পেশা থেকে তার বার্ষিক আয় সাত লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু পাঁচ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী এক লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এরমধ্যে পুবালী ব্যাংকে ৪০ লাখ এবং সাউথইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD