1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:17 am

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

Reporter
  • Updated Thursday, December 7, 2023
  • 166

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে ১৪ ডিসেম্বর ২০২৩ইং শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর ২০২৩ইং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদ, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন। এছাড়া ও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD