1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন :: লিটন সভাপতি, জাহাঙ্গীর সেক্রেটারী

Reporter
  • Updated Thursday, December 7, 2023
  • 164

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিগত ২০২৩ সালের আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জামাল হোসেন লিটন (দৈনিক কালবেলা)কে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কালেরকন্ঠ)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু (এনটিভি), যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান তাহের (দৈনিক বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান (দৈনিক ইনকিলাব), কোষাধ্য ওয়াহিদুল ইসলাম জিতু (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাড. মোস্তাক আহমেদ বাহার (প্রথমসেবা), দপ্তর ও পাঠাগার সম্পাদক রাই রঞ্জন পাল (দৈনিক জনতা), ক্রীড়া সম্পাদক এস আর রুবেল মিয়া (দৈনিক আজকালের খবর), নির্বাহী সদস্য কামরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও ফখরুদ্দিন আবদাল (দৈনিক তরফ বার্তা)।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD