1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

শায়েস্তাগঞ্জ রেল গেইট এলাকায় হাত বাড়ালেই ইয়াবা ফেনসিডিল

Reporter
  • Updated Thursday, December 7, 2023
  • 154

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ রেল গেইট এলাকায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল পাওয়া যাচ্ছে। সরকারি রেলের জায়গা দখল করে সেখানে বস্তি নির্মাণ করে একদল মাদক ব্যবসায়ী কৌশলে এসব বিক্রি করছে। যার ফলে যুবসমাজ ধ্বংসসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দাউদনগর বধ্যভূমি এলাকার পরিবেশ নষ্টসহ যুবসমাজ বিপথে যাচ্ছে। বাড়ছে চুরি, ছিনতাইসহ অপরাধ।
স্থানীয়রা অভিযোগ করেন ওই এলাকার রেল লাইনের পাশে সুরেশ রবি দাস, আব্দাল মিয়াসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী সন্ধ্যার পর থেকেই পরিত্যক্ত কলোনী, রেষ্ট হাউজ, রেল গেইট, দাউদনগর বাজারসহ বিভিন্ন এলাকায় কৌশলে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক বিক্রি করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবির একটি দল ওই এলাকায় সাড়াশি অভিযান চালায়। কিন্তু এর আগেই মাদক ব্যবসায়ীরা সটকে পড়ায় তাদের ধরা সম্ভব হয়নি। তবে জানা গেছে, আব্দালকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ধরেছিলো। কিন্তু রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD