1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

ফের জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মাধবপুরের ওসি রকিবুল খান

Reporter
  • Updated Friday, December 8, 2023
  • 210

মাধবপুর প্রতিনিধি : দ্বিতীয় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান।
জানা যায়, মাদক, সন্ত্রাস দমন, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি। গতকার বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি’র নিকট হতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ও ক্রেষ্ট গ্রহন করেন মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান।
অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD