1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:08 am

বাহুবলের ইউএনওকে মডেল প্রেস ক্লাবের বিদায় সংবর্ধনা

Reporter
  • Updated Friday, December 8, 2023
  • 138

বাহুবল প্রতিনিধি : বাহুবলের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল প্রেস ক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ এর পরিচালনায় সভায় সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ছাড়াও বক্তব্য রাখেন আলিফ-সোবহান চৌধুরী সরকারী কলেজের অধক্ষ্য প্রফেসর আমিন উদ্দিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ, প্রভাষক আইয়ুব আলী, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, স্কাউট কমিশনার প্রসিত কুমার, দীননাথ সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দি হোপ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনি সূত্র ধর, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, মাহমুদা আক্তার, সাংবাদিক ও শিক্ষক পংকজ কান্তি গোপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান ও শিক্ষার্থী রুদ্র দেব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ও সাংবাদিক মাওলানা নূরুল আমিন। গীতা পাঠ করেন অপু আচার্য্য। সভা শেষে বাহুবল মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
এ সংবর্ধনা শেষে একই স্থানে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ডিএনআই সরকারী হাই স্কুল, আলিফ-সোনহান চৌধুরী সরকারী কলেজ, বাহুবল কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, কিশলয় জুনিয়র হাই স্কুল ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি ও ইউপি চেয়ারম্যান-সচিব সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD