1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:28 am

শোকজের উত্তর দিয়েছেন ব্যারিস্টার সুমন ‘যেহেতু আমি আইনের মানুষ, খেয়াল রাখি যেন কোনো বিধি লঙ্ঘন না হয়’

Reporter
  • Updated Friday, December 8, 2023
  • 179

স্টাফ রিপোর্টার : নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া বিধি ভঙের শোকজের উত্তর দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি হবিগঞ্জ জজকোর্টে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয় সিনিয়র সহকারী জজ সবুজ পালের কাছে লিখিতভাবে এর জবাব দেন।
এরপর শোকজ প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক গণমাধ্যমকর্মীদের বলেন, আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমার সেখানে কোনো প্রোগ্রামও ছিল না। আমি জবাবে এটাও বলেছি- যেহেতু আমি আইনের মানুষ, আমি খেয়াল রাখি যেন কোনো বিধি লঙ্ঘন না হয়। তবে তার উত্তরে নির্বাচনি অনুসন্ধান কমিটি সন্তুষ্ট হয়েছেন কি না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার উত্তর দিয়েছি। কমিটির সন্তুষ্ট হয়েছেন কি না, তা পরে জানা যাবে।
এ সময় অভিযোগ সম্পর্কে তিনি বলেন, একটি রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি ও পুলিশকে না জানানোর জন্য আমাকে শোকজ করা হয়। আমার তো সেখানে কোনো অনুষ্ঠানই ছিল না যে পুলিশকে জানাব। আমার যদি কোনো প্রচারণার ব্যানার থাকত বা এখনো আগে থেকে প্রোগ্রাম করার কোনো লিফলেট থাকত, তাহলে তো পুলিশকে ইনফর্ম করার বিষয়টা আসত। আমি আসলে ওইদিকে যাচ্ছিলাম।
ব্যারিস্টার সুমন গণমাধ্যমকর্মীদের আরও বলেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে বা প্রার্থী হিসেবে পরিচিত হচ্ছি মাত্র দুই সপ্তাহ। এর আগেই থেকে একজন ফুটবলার হিসেবে আমি ফেসবুকে জনপ্রিয় বলে মনে করি। ফেসবুকে আমার সাত মিলিয়ন ফলোয়ারস রয়েছে। আমি যেখানেই দাঁড়াই সেখানেই কিছু মানুষ এসে যায়।
এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আজ ৭ ডিসেম্বর সুমন ব্যাখ্যা দিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD