1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:17 am

আজমিরীগঞ্জে দুই অনলাইন জুয়াড়িকে কারাদন্ড প্রদান

Reporter
  • Updated Saturday, December 9, 2023
  • 164

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ‘তীর শিলং’ জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরশহরের মধ্যবাজারের তিন্নি মিষ্টান্ন ভাণ্ডারের পিছনের একটি কক্ষে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন- পৌরসভার নগর গ্রামের আল্লাদ মিয়ার পুত্র মো.আলী আক্তার(৪০) এবং একই গ্রামের আলফু মিয়ার পুত্র আশিকুর রহমান (২৮)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম বলেন, অনলাইনে জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক তাদেরকে এই দন্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD