1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে -আশঙ্কা কাদেরের

Reporter
  • Updated Wednesday, December 13, 2023
  • 145

সময় ডেস্ক : জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকা নিয়ে আওয়ামী লীগ এবং জনমনে আশঙ্কা আছে। তবে সেটি এখনই নিশ্চিত বলা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরবিষয়ক উপকমিটির মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব। গণতান্ত্রিক নির্বাচনে বয়কট করা, ওয়াক আউট করা এসব বিষয় গণতান্ত্রিক নির্বাচনের সব জায়গাতেই আছে। কী হবে, এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, হলেও হতে পারে। কিন্তু এ ব্যাপারে এই মুহূর্তে আমি কী করে বলব, তারা সরে যাবে? এই মুহূর্তে বলতে পারছি না।’ তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস এবং ষড়যন্ত্র করছে। এতে কিছু বিদেশিদের হাতও আছে। ১৬ তারিখের পর নেতাকর্মীদের নির্বাচনের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সোশ্যাল নেটওয়ার্কে আমাদের উপস্থিতি একেবারে নগণ্য। প্রয়োজনে বাইরের দু-একজনকেও যুক্ত করতে হবে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। সম্মানের সঙ্গে আমাদের তা অতিক্রম করতে হবে। তবে কোনো নীলনকশার নির্বাচন হবে না। জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এখনো বিরোধীদলীয় পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়নি, সুপ্ত আছে। সেই হিসেবে সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দলের অভ্যন্তরীণ কথা বলেছেন।’ শুধু একটি কথাতেই জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সম্পর্কের টানাপড়েন আসবে এমনটি নয়, জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD