1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

শায়েস্তাগঞ্জ জংশন থেকে এক নারীর মরদেহ উদ্ধার

Reporter
  • Updated Wednesday, December 13, 2023
  • 160

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকা থেকে রাসু বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে স্টেশনের পশ্চিম দিকে পরিত্যক্ত জায়গায় লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর ছাব্বির আলী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে উদ্ধার করে নিয়ে আসেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ইনচার্জ মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে ওই নারী মানসিক রোগে ভোগছিলেন। তার মাথায় টিউমার ছিলো। তিনি সরাইল গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখাকালে লাশ পুলিশের জিম্মায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগ না থাকলে বিনাময়নাতদন্তে লাশ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD