1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

নাঈমাদের যত্নে রাখবেন :: বিদায় সংবর্ধনায় রাশেদুল হক

Reporter
  • Updated Thursday, December 14, 2023
  • 130

চুনারুঘাট প্রতিনিধি : নাঈমা নামের ছোট্ট এক শিশুকে নতুন জীবনের সন্ধান দেওয়া চুনারুঘাটের আলোচিত পুলিশ কর্মকর্তা রাশেদুল হক বিদায় নিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বপালন শেষে নতুন কর্মস্থল ওসমানীনগর থানার দায়িত্বে যাচ্ছেন তিনি।
চুনারুঘাট থানায় দায়িত্ব পালনকালে বালু ও মাটিখেকো চক্র এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মাঝে প্রশংসিত হন তিনি। সোমবার রাতে থানার হল রুমে আয়োজিত রাশেদুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। থানার পরিদর্শক প্রজিত কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সামছুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা রাশেদুল হকের কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা তুলে ধরেন। বিশেষ করে স্থানীয় বালুসিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় তার প্রশংসা করেন।
রাশেদুল হক জানান, কর্মস্থল যেখানেই হোক তিনি তার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পরবর্তী কর্মকর্তা যিনি এই থানায় আসবেন তিনি এলাকার মানুষের জন্য একইভাবে কাজ করবেন। এ সময় তিনি নিজেদের পাশাপাশি সমাজের নাঈমাদের প্রতি যত্নশীল থাকতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD