
স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে যৌতুকের মামলার পর পাকিস্তানি নারী মাহা বাজোয়া (৩০) মারধরের শিকার হয়েছেন। পরে ৯৯৯ কল করে পুলিশের সহায়তা নেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ওই নারী জানান। তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫) বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে। মাহা বাজোয়া জানান, গত বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলাম এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনেরা আমাকে মারধর করেন। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হই। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানাই এবং হাসপাতালে চিকিৎসা নেই।
এ প্রসঙ্গে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় জানান, ৯৯৯ মাধ্যমে পাকিস্তানি নারীকে মারপিটের খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিকাল ৩টায় মাহা থানায় এসেছেন। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে আমরা ব্যস্থ’া নেব।
জানা যায়, গত ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেছেন।
Designed by: Sylhet Host BD