1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:25 am

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে ত্রিমুখী সংঘর্ষে বউ শাশুড়িসহ নিহত ৩

Reporter
  • Updated Friday, December 15, 2023
  • 172

জুয়েল চৌধুরী : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনভাঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে টমটম চালক তানিম মিয়া (২৫), একই উপজেলার রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। তাঁরা সবাই টমটমের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীকুটা এলাকা থেকে ব্যাটারিচালিত টমটম ৭ জন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ যাচ্ছিল। টমটমটি চানভাঙা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। অপরদিকে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিরও তখন সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় টমটম ও সিএনজি। পিকআপ যায় উল্টে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবরের নিশ্চিত করেছেন। নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD