1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

সিলেটে আমির জুয়েলার্সের রক্তদাতা সন্মাননা প্রধান

Reporter
  • Updated Saturday, December 16, 2023
  • 178

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা নামক সংগঠনের পরিচালনায় এবং আমির জুয়েলার্সের সৌজন্যে ১৬ জন নিয়মিত ও তরুণ রক্তদাতাদের সন্মাননা দেওয়া হয়। গতকাল শনিবার বিকালে সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটের ক্যাম্পাসে আয়োজন করা হয় এই মহতি অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক নজরুল ইসলাম নাজ, প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু, বিশেষ অতিথি ছিলেন ছড়াকার, অভিনেতা ও সমাজকর্মী প্রশান্ত লিটন, তরুণ সমাজকর্মী নাছিম আহমেদ হিমু, দৈনিক ইনফো বাংলার সাংবাদিক উৎফল বড়ুয়া, রক্তদাতা সংগঠক ছালিম আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরার সভাপতি সোহাগ আহমেদ, প্রতিষ্ঠাতা তারেক আহমেদ।
সন্মাননা স্মারক প্রাপ্তরা হেলন : সুমি আক্তার ফাহিমা, নূরজাহান বেগম, হালিমা আক্তার লাকি, তাহমিনা আক্তার, শ্রাবন্তি বড়ুয়া, চয়ন তহবিলদার, প্রিন্স সেন, অর্ণব সাহা, ইমন দে, সুস্ময় চন্দ প্রান্ত, বাবলু আহমেদ, বোরহান আহমেদ, মাহফুজুর রহমান বিন ওলি, মোহাম্মদ সাবুদ্দিন, ফারুক মিয়া, মুবিনুল ইসলাম সোহেল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD