1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:08 am

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Reporter
  • Updated Saturday, December 16, 2023
  • 145

বাহুবল প্রতিনিধি : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল- তোপধ্বনি, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে উপজেলা সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ’র উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এএসপি সার্কেল আবুল খায়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ কুটি, যুগ্ম সম্পাদক বশির আহমেদ, যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম. রশিদ আহমেদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD