1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

মৃত ব্যক্তির সমর্থন :: দুইবার রিট করেও বাতিলই থাকলেন তিনি

Reporter
  • Updated Friday, December 22, 2023
  • 155

সময় ডেস্ক : মৃত ব্যক্তি ও ভুয়া ভোটারের সমর্থন আদায়কারী মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের প্রার্থীতা বাতিলই থাকছে। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের পর হাইকোর্টে দ্বিতীয়বার রিট (আবেদন নম্বর ১৬৫৪৪) করেছিলেন তিনি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রার্থীতা বাতিলেরই আদেশ দিয়েছেন।
তথ্য গোপন করায় পর পর দুইবার রিট করলেও নির্বাচন কমিশিনের সিদ্ধান্তই বহাল রেখেছেন হাইকোর্ট; এতে বৈধতা পেলেন না আব্দুর রহিম শহীদ। যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের ব্রিফিংয়ে আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
এদিন সকালে বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন- এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা।
এ ছাড়া সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। তাই স্থগিত হয়ে যায় তার মনোনয়নপত্র।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে, তাই হয়েছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার পর ইসিতেও আপিল খারিজ হয়। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুর রহিম। তবে ওই আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে মঙ্গলবার সেটি খারিজ করে দেন হাইকোর্ট।
এরপর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একই ঘটনায় অপর একটি রিটে (আবেদন নম্বর ১৬৫৪৫) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD