1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

মাধবপুরে ঘুরতে গিয়ে ট্রাক চাপায় নিহত শিশু তানিসা

Reporter
  • Updated Friday, December 22, 2023
  • 133

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে চা বাগানে ঘুরতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের শিশু তানিসা নেহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান কিবরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তানিসা মাধবপুর পৌরশহরের আলাকপুর এলাকার প্রবাসি উজ্জ্বল মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ তানিসার লাশ উদ্ধার করেছে।
মাধবপুর থানার তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, তানিসা তার পরিবারের সাথে সাতছড়ি জাতীয় উদ্যান ও সুরমা চা বাগানে বৃহস্পতিবার সকালে ঘুরতে যায়। দুপুরে সুরমা চা বাগানে কিবরিয়াবাদ এলাকায় পুরাতন মহাসড়ক পারাপারের সময় মাধবপুরগামী ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। জনতার সহায়তায় তেলিয়াপাড়া রেলষ্টেশনে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD