1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

চুনারুঘাটে ভারতীয় মদসহ কারবারি শাহজাহান গ্রেপ্তার

Reporter
  • Updated Saturday, December 23, 2023
  • 167

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে টমটম যোগে ৩৭ বোতল ভারতীয় মদ পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার (উপ-পরিদর্শক) এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র মাদক কারবারি মোঃ শাহজাহান মিয়া(৩০)কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জারুলিয়া টু উসমানপুরগামী পাকা রাস্তায় টমটম যোগে মাদক পাচারের সময় ওই এলাকার ফরিদ মিয়ার বাড়ির সামন থেকে ২৩ বোতল ম্যাজিক মোমেন্টস ভদকা ও ১৪ বোতল রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কিসহ সর্বমোট ৩৭ বোতল ভারতীয় মদসহ মোঃ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি শাহজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD